বাসচাপায় নিহত মা, পঙ্গু ছেলে: মহাসড়ক অবরোধ এলাকাবসীর
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৯
বগুড়ার শাজাহানপুরে বাসের চাপায় গুরুতর আহত চামুলি বেগম (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় তার আড়াই বছর বয়সী ছেলে সোয়াদের দুটি পা কেটে ফেলতে হয়েছে।
এ ঘটনায় বিচারের দাবিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চামুলি বেগম। তিনি বেতগাড়ী উত্তর পাড়ার জুয়েলের স্ত্রী। দুর্ঘটনায় তার মেয়ে নিহা (৮) আহত হলেও বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয়দের দাবি, গত ১৯ দিনে মহাসড়কের একই স্থানে এটি তৃতীয় প্রাণহানির ঘটনা।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বাজার করে দুই সন্তানকে নিয়ে রিকশায় বাড়ি ফিরছিলেন চামুলি বেগম। শাজাহানপুরের বেতগাড়ি মোড়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস তাদের রিকশাকে চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চামুলি মারা যান।
নিহতের ছোট বোন সুমাইয়া বলেন, আমার বোন মারা গেছে। তার ছেলের দুটো পা কেটে ফেলতে হয়েছে। সে এখনও ঢাকা পঙ্গু হাসপাতালে আছে। তার অবস্থা ভালো না।
এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান শাজাহানপুর থানার এসআই আলমগীর হোসেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে এবং তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-রংপুর মহাসড়কের বেতগাড়ি মোড় এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে সেখানে একটি ফ্লাইওভার নির্মাণ ও সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানানো হলেও সড়ক বিভাগ তা আমলে নিচ্ছে না। তারা দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানান।
সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময় বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোশারফ হোসেনও যানজটে আটকা পড়েন। পরে তিনি গাড়ি থেকে নেমে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এলাকাবাসীর দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন। তার আশ্বাসের পর সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
আরও পড়ুন
- • যুদ্ধের পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা
- • গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর
- • আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির
- • 'দশজন খেলোয়াড়, একজন স্ট্যাচু', বিশ্ব মিডিয়ায় রোনালদোকে তিরস্কার
- • রোহিঙ্গাদের জন্য ইইউ’র ১৯৮ কোটি টাকার সহায়তা
- • কিউএস র্যাঙ্কিংয়ে শীর্ষ ছয়ে ৪টিই বেসরকারি বিশ্ববিদ্যালয়
- • ৬ বছর পর স্কুলে ফিরল 'ভর্তি পরীক্ষা পদ্ধতি'
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
