সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৪৪
ফেনীর সোনাগাজীতে নির্মীয়মাণ ভবনের সেপটিক ট্যাংকের ভেতরের সেন্টারিং (নির্মাণসামগ্রী) খুলতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জামাল উদ্দিনের মালিকীয় ভবনে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ গ্রামের মো. মোস্তফার ছেলে আরাফাত হোসেন (২২) এবং একই গ্রামের নুরুল হকের ছেলে সজীব (২৩)।
পুলিশ, মৃতদের পরিবার ও এলাকাবাসী জানায়, চরমজলিশপুর ইউনিয়নের কুঠির হাট এলাকার জামাল উদ্দিনের মালিকীয় নির্মীয়মাণ ভবনে প্রায় এক মাস আগে একটি সেপটিক ট্যাংক নির্মাণ করেন। ভবনের ঠিকাদার আবুল কাসেম শনিবার দুপুরে ওই শ্রমিকদের ডেকে দুপুর ১২টার দিকে ওই ট্যাংকে সেন্টারিং খোলার জন্য নামিয়ে দেন। তারা সেন্টারিং খুলতে ট্যাংকের ভেতর প্রবেশ করার পরপর তীব্র গ্যাসের বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেন। দুপুর ২টার দিকে দমকল বাহিনীর সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
