১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৮:২৯

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

অলিখিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অলিখিত কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১ মার্চ, ২০২৬, ১০:৪৮

সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হার ভারতের সমীকরণ কঠিন করে দিয়েছে। যদিও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৭২ রানের দাপুটে জয় পেয়েছে তারা, তবু সেমিফাইনালে যেতে হলে আজ জয় ছাড়া বিকল্প নেই। কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে স্বাগতিক ভারতর সামনে তাই বাঁচা-মরার লড়াই। একই সমীকরণে দাঁড়িয়ে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও।

ক্যারিবিয়ানরা প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সুবিধা করতে পারেনি। ফলে সেমির টিকিট পেতে তাদেরও জিততেই হবে। এই গ্রুপ থেকে ইতোমধ্যে প্রথম দল হিসেবে শেষ চার নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

ভারতের জন্য ইতিবাচক দিক হলো, গুরুত্বপূর্ণ ব্যাটাররা ধীরে ধীরে ছন্দে ফিরছেন। বিশেষ করে তরুণ ওপেনার অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে চারটি চার ও চারটি ছক্কায় ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এর আগে টানা ব্যর্থতায় ছিলেন তিনি। এছাড়া ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া ও তিলক ভার্মাও ব্যাট হাতে আত্মবিশ্বাসী।

তবে স্পিন বিভাগে প্রত্যাশা পূরণ করতে পারছেন না বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। ভরসা হয়ে আছেন দুই পেসার জসপ্রিত বুমরাহ ও অর্শদীপ সিং।

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। তবে নির্দিষ্ট দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো টি-টোয়েন্টির তারকার অভাব নেই দলটিতে। ফলে আজকের ম্যাচটি হতে যাচ্ছে হাইভোল্টেজ এক লড়াই, যেখানে হার মানেই বিদায়।

আরও পড়ুন