নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণায় প্রশ্নবিদ্ধ ইউনূসের গেজেট
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬, ২২:০৩
বাংলাদেশের সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট জারি করেছেন। ফলে দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ)-এর সুরক্ষা পাবেন।
গত ১০ ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই দিন আগে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। তবে গেজেটটি বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেস)-এর ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে না, যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। সাধারণত সরকার কর্তৃক জারি করা সব গেজেট বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ এ বিষয়ে বলেন, সরকারি নির্দেশনা অনুসারেই গেজেটটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। অনেক সময় সংশ্লিষ্ট সংস্থার অনুরোধে গেজেটের কপি অনলাইনে প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানান তিনি।
এর আগে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশেষ নিরাপত্তা আইন, ২০২১-এর আওতায় ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫’ জারি করা হয়। ওই বিধিমালা অনুযায়ী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কার্যালয়, বাসভবন ও অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তার দায়িত্ব এসএসএফের মহাপরিচালকের ওপর ন্যস্ত থাকে।
প্রধান উপদেষ্টার তৎকালীন প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, এসএসএফ সুরক্ষার ক্ষেত্রে কোনো আইন লঙ্ঘন হয়নি। আনুষ্ঠানিক আদেশ ছাড়া কোনো সাবেক সরকারপ্রধানকে এসএসএফ নিরাপত্তা দেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, ২০০১ সালেও নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টাকে এক বছরের জন্য ভিভিআইপি ঘোষণা করা হয়েছিল।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শপথ নেওয়ার মাধ্যমে ড. ইউনূসের সরকারের মেয়াদ শেষ হয়। তিনি ২৮ ফেব্রুয়ারি সরকারি বাসভবন ত্যাগ করেন।
উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত বিদায়ী সরকারপ্রধানদের জন্য এসএসএফ সুবিধা দেওয়ার প্রচলন নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া দায়িত্ব ছাড়ার পর এ ধরনের নিরাপত্তা সুবিধা পাননি। তবে নতুন গেজেট অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূস আগামী এক বছর এসএসএফ নিরাপত্তা পাবেন।
আরও পড়ুন
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
