১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫০

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

বাংলাদেশের সাবেক কোচ শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে

বাংলাদেশের সাবেক কোচ শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ০০:১৪

শ্রীলঙ্কা নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। আজ শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সিডন্সকে নিয়োগের ঘোষণা দিয়েছে।

শ্রীলঙ্কা নারী দলের সঙ্গে সিডন্সের যাত্রা শুরু হবে বাংলাদেশ সফর দিয়েই। আগামী এপ্রিল-মে মাসে শ্রীলঙ্কার মেয়েরা বাংলাদেশ সফর করবে। এরপর ইংল্যান্ডে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে লঙ্কানরা।

সিডন্স শ্রীলঙ্কা নারী দলের দায়িত্বে থাকবেন এক বছর। অস্ট্রেলিয়ান এই কোচ ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে ছিলেন। সেই সময় সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের ক্যারিয়ারে বড় ছাপ রেখে গেছেন। পরে সিডন্স আবার বাংলাদেশের ক্রিকেটে কাজ করেছেন। সামলেছেন জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব। কাজ করেছেন বয়সভিত্তিক পর্যায়েও।

এ ছাড়া অস্ট্রেলিয়ার রাজ্য ক্রিকেট দল দক্ষিণ অস্ট্রেলিয়া (২০১৫-২০২০) ও নিউজিল্যান্ডের ওয়েলিংটন ফায়ারবার্ডসের (২০১১-২০১৫) প্রধান কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা আছে সিডন্সের।

খেলোয়াড়ি জীবনে সিডন্স প্রথম শ্রেণির ক্রিকেটে দক্ষিণ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া দলের হয়ে অধিনায়কত্ব করেছেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে তিনি একটি ওয়ানডে খেলেছেন। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ১৬০টি, লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৭০টি।

আরও পড়ুন