আক্রমণের তীব্রতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২০:৩৫
চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের দশম দিনে এসে তেহরানের বিরুদ্ধে হামলার তীব্রতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মঙ্গলবারের হামলাটি হতে যাচ্ছে ইরানের অভ্যন্তরে সবচেয়ে তীব্রতম। আজ সেখানে সবচেয়ে বেশি যুদ্ধবিমান ও বোমারু বিমান মোতায়েন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে হেগসেথ জানান, যৌথ বাহিনী তিনটি মূল লক্ষ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। এগুলো হলো—যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানার আগেই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করা, দেশটির নৌবাহিনীকে দুর্বল করে দেওয়া এবং আগামী কয়েক বছর যেন ইরান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলা চালাতে না পারে তা নিশ্চিত করা।
অন্যদিকে, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, যুদ্ধের শুরুর দিকের তুলনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার হার প্রায় ৯০ শতাংশ এবং ড্রোন হামলার হার ৮৩ শতাংশ কমে গেছে। তিনি আরও বলেন, সমুদ্রপথে যানচলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র ইরানের মাইন স্থাপনকারী জাহাজ ও মজুত কেন্দ্রগুলো খুঁজে বের করে ধ্বংস করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়েও যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানান জেনারেল কেইন। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ইরানের নতুন নেতার প্রতি ইঙ্গিত করে বলেন, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা না করে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি গুরুত্বসহকারে নেওয়া তেহরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে। বেসামরিক হতাহতের ঝুঁকি নিয়ে প্রশ্নের জবাবে হেগসেথ দাবি করেন, বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।
আরও পড়ুন
- • স্ত্রীর আত্মহত্যা: আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী
- • আত্মহত্যা প্ররোচনার মামলায় আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
- • প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠা করবে সরকার : ববি হাজ্জাজ
- • ঢাকার বাস টার্মিনালগুলো সরানো হবে নতুন স্থানে: সেতুমন্ত্রী
- • স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
- • ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে উত্তেজনা বাড়ছে
- • জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি
- • ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
