২০ জুন ২০২৬, শনিবার, ১৭:৪৯

শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭টি চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকবে তিস্তা প্রকল্প: পররাষ্ট্র সচিব আজ আন্তর্জাতিক শরণার্থী দিবস দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়ালো বাংলাদেশের নারী উন্নয়নে অগ্রগতির প্রশংসা ইউএন উইমেনের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া ও চীন যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বিনিয়োগ কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আড়িয়াল খাঁ নদে নিখোঁজ কিশোর

আড়িয়াল খাঁ নদে নিখোঁজ কিশোর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২০:৫৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার গ্রামসংলগ্ন আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে ইসমাইল মুন্সী (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। 

রবিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইসমাইল দরগা বাজার গ্রামের আসাদ মুন্সীর ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, রবিবার দুপুরে ইসমাইল মুন্সীসহ কয়েকজন কিশোর নদীর ঘাটে গোসল করতে নামে। এ সময় একটি ফুটবল নদীর মাঝামাঝি চলে গেলে সেটি আনতে যায় ইসমাইল। এক পর্যায়ে পানিতে তলিয়ে যায় সে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি চালালেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবু জাফরের নেতৃত্বে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রাথমিকভাবে তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে ফরিদপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ কিশোরকে উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন