১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৭:০৯

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

বিক্ষোভের ডাক দিলো ইনকিলাব মঞ্চ

বিক্ষোভের ডাক দিলো ইনকিলাব মঞ্চ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ২২:৩২

শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচার এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার (১৫ মার্চ) রাতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’। 

এদিন (১৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সংগঠনের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, আজ রাত ১০টায় রাজধানীর শাহবাগ মোড় (‘হাদি চত্বর’) থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হবে। মিছিলে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজপথের লড়াই চলবে। আজকের মিছিলের মাধ্যমে তারা প্রশাসনকে একটি কড়া বার্তা দিতে চায়—যাতে দ্রুততম সময়ে চার্জশিট দাখিল ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আরও পড়ুন