ভালুকায় সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত ৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৬, ১৬:২৩
ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় বাসচাপায় দুজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার ভরাডোবা ইউনিয়নের ক্লাবের বাজার এলাকায় তাফরিদ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী লেনে ওই দুর্ঘটনাটি ঘটে।
নিহত একজন হলেন ত্রিশালের কাশিগঞ্জ এলাকার জালাল মিয়ার স্ত্রী মুশি আক্তার (৫০)। অপরজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর।
স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহগামী দ্রুতগতির বাসটি ওই স্থানে পৌঁছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একই ল্যানে চলমান একটি ব্যাটারি চালিত অটোরিকশা ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে মহাসড়কের পাশে পড়ে যায়। বাসচাপায় দুমড়েমুচড়ে যায় অটোরিকশাগুলো। পাশাপাশি বাসের সামনের অংশও দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মুশি আক্তার নামের এক নারী নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়।
পরে ভালুকা ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার ও আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, দুর্ঘটনায় একজন পুরুষ ও একজন মহিলা নিহত হয়েছেন। আহতদের মাঝে ৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পুরুষের পরিচয় পাওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে।
আরও পড়ুন
- • ৬ বছর পর স্কুলে ফিরল 'ভর্তি পরীক্ষা পদ্ধতি'
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • হামের উপসর্গে একদিনে ৫ জনের মৃত্যু
- • পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী
- • সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার
- • সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
- • আইসিইউতে ভর্তি বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
- • বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
