চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার কবলে সাংসদের গাড়ি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০১:১০
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর ব্যবহৃত টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোর ধাক্কায় মো. রবিউল ইসলাম (২৮) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন।
রবিবার (৩ মে) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের বনপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে ঘটনার সময় গাড়িটিতে সংসদ সদস্য উপস্থিত ছিলেন না। এতে তার গানম্যান, চালকসহ মোট তিনজন ছিলেন বলে জানা গেছে।
আহত রবিউল ইসলাম আধুনগর ইউনিয়নের রশিদারঘোনা এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের মতে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রাডোটি একটি ভ্যানের পেছনে ধাক্কা দিলে ভ্যানচালক সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় প্রাডো গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও ভেতরে থাকা কেউ আহত হননি।
স্থানীয়দের ভাষ্য, বনপুকুর এলাকা দুর্ঘটনাপ্রবণ। অতিরিক্ত গতি, অপরিকল্পিত ওভারটেকিং এবং পর্যাপ্ত আলোকসজ্জা ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল জানান, আহত ভ্যানচালক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং তিনি আশঙ্কামুক্ত।
দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন চৌধুরী বলেন, গাড়িটিতে এমপি ছিলেন না এবং ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের টিম কাজ করছে।
আরও পড়ুন
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
