দ্বিতীয় বিয়ে করলেন বাদশা
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ২১:২১
জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশা যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। একদিকে তার নতুন গান ‘টটীরী’ নিয়ে দেশজুড়ে চলছে তীব্র বিতর্ক ও আইনি জটিলতা, অন্যদিকে জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই গায়ক। সব জল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের প্রেমিকা, পাঞ্জাবি অভিনেত্রী ঈশা রিকির সঙ্গে মালাবদল করেছেন বলেছে গুঞ্জন উঠেছে নেটিজেনদের মাঝে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল বাদশার বিয়ের ছবি ও ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, অগ্নিসাক্ষী রেখে প্রথা মেনে মালাবদল করছেন এই জুটি। ২০২০ সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই ঈশার সঙ্গে বাদশার প্রেমের গুঞ্জন ছিল তুঙ্গে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিল। যদিও বাদশা নিজে এখনো তার ভেরিফায়েড হ্যান্ডেলে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ঈশার মা পুনম রিকির পোস্ট করা একগুচ্ছ ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
সম্প্রতি মুক্তি পাওয়া বাদশার ‘টটীরী’ গানটি নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। গানে নারীদের সম্মানহানি করা হয়েছে এমন অভিযোগে হরিয়ানা রাজ্য মহিলা কমিশন তার বিরুদ্ধে থানায় মামলাও করেছে। সেই আইনি ঝামেলার মাঝেই অনেকটা গোপনেই বিয়ের পিঁড়িতে বসলেন ৩২ বছর বয়সী ঈশার সঙ্গে।
বয়সে আট বছরের ছোট হলেও ঈশা পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ। ২০১২ সালে ‘জট অ্যান্ড জুলিয়েট’ দিয়ে ক্যারিয়ার শুরু করা ঈশা ‘হ্যাপি গো লাকি’ ও ‘আরদাস’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জিতেছেন।
বাদশার প্রথম স্ত্রী ছিলেন ভিনদেশি নাগরিক। সেই সংসার টেকেনি বেশিদিন। প্রথম পক্ষের একটি কন্যাসন্তান রয়েছে বাদশার, যে বর্তমানে তার মায়ের সঙ্গে লন্ডনে থাকে। ২০২১ সাল থেকেই ঈশার সঙ্গে বাদশার ঘনিষ্ঠতা শুরু। সম্প্রতি কর্ণ উজলার একটি অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।
আরও পড়ুন
- • মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- • পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা
- • যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল ও পারমাণবিক আলোচনায় নতুন অধ্যায়
- • আরও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ২ হাজার ৫০৮ টাকা
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • যুক্তরাষ্ট্রের মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত
