ফতুল্লায় লাশ রেখে পালাতে গিয়ে অ্যাম্বুল্যান্সসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬, ২১:৫৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশে লাশ রেখে পালানোর সময় চালক ও হেলপারসহ অ্যাম্বুল্যান্স জব্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার (২৫ মার্চ) সকাল ৯টার দিকে ফতুল্লার নরসিংপুর এলাকার তারা স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে রাজু মিয়া ও তার হেলপার হৃদয়কে হেফাজতে নিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা স্পিনিং মিলের সামনে সন্দেহজনকভাবে লাশ ফেলে পালানোর চেষ্টাকালে এলাকাবাসী ধাওয়া দিয়ে অ্যাম্বুল্যান্সটি চালকসহ আটক করে। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানায়।
অ্যাম্বুল্যান্স চালক রাজু মিয়া দাবি করেন, খানপুর হাসপাতাল থেকে লাশটি দাফনের উদ্দেশ্যে বক্তাবলী নেওয়ার কথা বলে আমাকে ভাড়া করা হয়েছিল। কিন্তু পঞ্চবটী আসার পর ভাড়া করা ব্যক্তিরা গাড়ি থেকে নেমে যায় এবং আমাকে লাশ নিয়ে বক্তাবলী ঘাটে যেতে বলে। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
হেলপার হৃদয় জানান, চালক তাকে ভয়ে সাহায্য করার অনুরোধ করায় তিনি গাড়িতে উঠেছিলেন। তিনি লাশের স্বজন বা চালকের সহকারী নন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল জানান, আমরা ঘটনাস্থলে এসে অ্যাম্বুল্যান্স ও লাশটি হেফাজতে নিয়েছি। এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
তদন্তসাপেক্ষে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
