১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৪:৩২

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

সিদ্ধিরগঞ্জে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

সিদ্ধিরগঞ্জে ৯ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ এপ্রিল, ২০২৬, ০০:১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. সিফাত নামের একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এতে বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার রাশেদ খান বলেন, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে চালানো ওই অভিযানে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ হিসেবে পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুদের দায়ে সিফাত নামের একজনকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে অবৈধ তেল মজুদের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানারও করা হয়।

এদিকে, রাত দশটায় একই এলাকায় আরেকটি স্থানে ফার্নেস অয়েল মজুদ হিসেবে পাওয়া গেছে। এ বিষয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন