১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৪০

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নেপালে প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত

নেপালে প্রথম সংসদ অধিবেশন অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬, ২১:৫৬

নেপালে ২০২৫ সালের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী বিক্ষোভে সরকার পতন এবং পুরোনো সংসদ ভবন পুড়ে যাওয়ার পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (০২ এপ্রিল) নতুন সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত আইনপ্রণেতারা নতুন সংসদ ভবনে মিলিত হন, যেখানে অনেক সদস্যই প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেন।

কাঠমান্ডু থেকে এএফপি জানায়, দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এই অধিবেশনে উপস্থিত ছিলেন। শাহ তাঁর দল রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টিকে নেতৃত্ব দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। দলটি ২৭৫টির মধ্যে ১৮২টি আসন পেয়েছে, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি।

৩৫ বছর বয়সী শাহ কালো পোশাক এবং তার স্বাক্ষরধর্মী কালো সানগ্লাস পরে অধিবেশনে যোগ দেন। নির্বাচনে জয়ের পর থেকে শপথ গ্রহণ এবং একটি র‌্যাপ গান প্রকাশ ছাড়া তিনি প্রকাশ্যে তেমন কোনো বক্তব্য দেননি।

দলের সভাপতি রবি লামিছানে সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমরা যে ভোট পেয়েছি, তা শুধু সমর্থনের নয়, পরিবর্তনের জন্য। আমরা সেই পরিবর্তনের পথ শুরু করেছি।’

তিনি বিরোধী দলকে সরকারের কার্যক্রম ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের আহ্বান জানান এবং তাদের অভিজ্ঞতা দিয়ে ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার অনুরোধ করেন।

আরও পড়ুন