'জ্বালানি সংকট নিয়ে সরকার প্রকৃত সত্য গোপন করছে'
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ২০:৪৯
জ্বালানি তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকার প্রকৃত সত্য গোপন করছে এবং জনগণের সামনে স্বচ্ছতা নিশ্চিত না করে ‘লুকোচুরি’ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের নাসিফ কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াত আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, “দেশে যদি জ্বালানি সংকট না-ই থাকে, তবে সাধারণ মানুষকে কেন ঘণ্টার পর ঘণ্টা পেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? অনেক স্থানে তেল মিলছে না, আবার কোথাও চড়া দামে বিক্রি হচ্ছে। সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সবার সঙ্গে আলোচনা না করে এককভাবে সিদ্ধান্ত নিচ্ছে।”
সরকারের সম্ভাব্য অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্তের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “জ্বালানি সাশ্রয়ের দোহাই দিয়ে অনলাইনে ক্লাস শুরু করলে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হবে। দীর্ঘ সময় ডিজিটাল ডিভাইস ব্যবহারে শিশুদের মনোযোগ ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, যা জাতির ভবিষ্যতের জন্য সুখকর নয়।”
ঢাকা জেলা জামায়াতের আমির মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন। সমাবেশে স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
