১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৮:৪৬

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর রকেট ও আর্টিলারি বর্ষণ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর রকেট ও আর্টিলারি বর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ০০:৩০

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের গোলানি ব্রিগেড সদর দপ্তরসহ একাধিক সামরিক অবস্থানে শক্তিশালী হামলা চালিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থান ও সেনা সমাবেশ লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়।

হিজবুল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তারা দক্ষিণ লেবাননের কান্তারা শহরের টাউন স্কোয়ারে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর এবং কফার ইউভাল বসতিতে জড়ো হওয়া সৈন্য ও যানবাহনের ওপর ব্যাপক রকেট হামলা চালিয়েছে। এছাড়াও খিয়াম শহরে ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে আর্টিলারি দিয়ে গোলাবর্ষণ করা হয়েছে।

আলাদা একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা আক্রে শহরের উত্তরে অবস্থিত শ্রাগাহ ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এই ঘাঁটিটি গোলানি ব্রিগেডের প্রশাসনিক সদর দপ্তর হিসেবে পরিচিত। একই সাথে দখলকৃত কফারচৌবা পাহাড়ে আল-সাম্মাকা সামরিক স্থাপনার কাছে থাকা ইসরায়েলি বাহিনীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

আরও পড়ুন