র্যাব বিলুপ্ত হবে কিনা সিদ্ধান্ত সরকারের : র্যাব ডিজি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল, ২০২৬, ২২:৩৫
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেছেন, র্যাব থাকবে কিনা সিদ্ধান্ত সরকারের। তবে পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে। গত দেড় বছর র্যাব যেভাবে পরিচালিত হয়েছে, এভাবে পরিচালনা করতে পারলে ভাবমূর্তি ঠিক থাকবে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আহসান হাবিব পলাশ বলেন, আগে কিছু কাজের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এখন আমরা আমাদের কাজের দ্বারা সেটিকে মুছে দিতে চায়।
চিফ প্রসিকিউটর র্যাবের ক্রসফায়ারের নথি তলব ও তদন্তের কথা জানিয়েছেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে র্যাব মহাপরিচালক বলেন, বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত কোনও বিষয়ে সহযোগিতা চাওয়া হলে র্যাব তা দেবে। আমাদের কাছে যা তথ্য আছে, আমরা তা দেবো। কোনও তথ্য না থাকলে তা জানিয়ে দেবো। তবে এখনও ট্রাইব্যুনাল আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।
র্যাব বিলুপ্তির বিষয়ে দেশি-বিদেশি সংস্থার চাপ নিয়ে জানতে চাইলে আহসান হাবিব পলাশ বলেন, এ ধরনের সিদ্ধান্ত সরকারের বিষয়। র্যাবের দায়িত্ব হলো অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা।
র্যাবকে অতীতে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সাম্প্রতিক সময়ের কার্যক্রম পর্যালোচনা করলে বড় ধরনের অপকর্মের নজির কম। সঠিকভাবে পরিচালনা করা হলে র্যাব ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
জলদস্যুতা ও বিচ্ছিন্নতাবাদ দমনে নতুন কোনও উদ্যোগ নেওয়া হবে কিনা প্রশ্নে আরও তিনি জানান, এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং তথ্য সংগ্রহ করে কাজ চলছে।
জঙ্গিবাদ প্রসঙ্গে সরাসরি মন্তব্য না করলেও র্যাব মহাপরিচালক বলেন, যেকোনও ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় র্যাব কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে র্যাব।
কিশোর গ্যাং নিয়ে উদ্বেগ প্রকাশ করে র্যাব ডিজি বলেন, দেশে এ সমস্যা ক্রমেই বাড়ছে। পুলিশ ও র্যাব যৌথভাবে কাজ করছে। তবে কিশোরদের আইনের আওতায় আনা অনেক সময় চ্যালেঞ্জিং। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও তথ্য অনুসন্ধানের মাধ্যমে সহযোগিতা করার আহ্বান জানান।
র্যাবের নাম পরিবর্তন বা পুনর্গঠন প্রসঙ্গে তিনি বলেন, এটি সম্পূর্ণ সরকারের নীতিগত সিদ্ধান্ত। আমাদের অগ্রাধিকার হলো দায়িত্ব পালন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে আহসান হাবিব পলাশ বলেন, অতীতে কিছু বিচ্যুতি থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ত্রুটিগুলো সংশোধন করা গেলে ভবিষ্যতে এসব নিষেধাজ্ঞা থাকবে না বলে আশা করি।
তিনি বলেন, গত ৯০ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৩শ’ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১০৪ জনকে। এছাড়া সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যার ঘটনায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি অস্ত্র।
আরও পড়ুন
- • সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী
- • আইসিইউতে ভর্তি বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার
- • বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ
- • মেসিকে দলে নিতে চেয়েছিলেন ব্রাজিল প্রেসিডেন্টে
- • সেনাবাহিনীকে আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান
- • সুন্দরবন সংলগ্ন শেলা নদীতে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
- • নোয়াখালীতে হামের উপসর্গে আরও ১ শিশুর প্রাণহানি
- • ইউক্রেনের বড় আক্রমণে কাঁপল মস্কো, বহু স্থাপনায় ক্ষয়ক্ষতি
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
