১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৫:৫৪

শিরোনাম
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিতে নতুন সমীকরণ সেনাবাহিনীকে আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে: সেনাপ্রধান স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ জেডআরএফ’র উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিনে দিনব্যাপী কর্মসূচি ফল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার পথে বাংলাদেশ: কৃষিমন্ত্রী মানবিক সহায়তা ও শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েও পোস্ট মুছে ফেললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েও পোস্ট মুছে ফেললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৬, ২০:০৩

ইসরায়েলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কিছুক্ষণ পরে তা মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। শুক্রবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

খাজা আসিফ তার পোস্টে মধ্যপ্রাচ্য জুড়ে নিরীহ মানুষ হত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। তিনি তার পোস্টে ইসরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

আসিফ লিখেছেন, “ইসরায়েল শয়তান এবং মানবতার জন্য অভিশাপ, যখন ইসলামাবাদে শান্তি আলোচনা চলছে, তখন লেবাননে গণহত্যা সংঘটিত হচ্ছে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা একে ‘অত্যন্ত আপত্তিকর’ বলে অভিহিত করেছে।

কার্যালয় এক পোস্টে বলেছে, “কোনো সরকারের কাছ থেকেই এমন মন্তব্য সহ্য করা যায় না, বিশেষ করে এমন একটি সরকারের কাছ থেকে তো নয়ই, যারা নিজেদেরকে শান্তির জন্য একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করে।”

ইসরায়েলের এই প্রতিক্রিয়ার পরপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর পোস্টটি উধাও হয়ে যায়।
 
আরও পড়ুন