২ মাসের মধ্যে তেল শোধনাগার পূর্ণ সচল করতে চায় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ২০:২২
ইসরাইলি হামলার শিকার হওয়া তেল শোধনাগার ও বিতরণকেন্দ্রগুলো দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছে ইরান। আগামী দুই মাসের মধ্যে দেশটির জ্বালানি খাতের উৎপাদন ও বিতরণ সক্ষমতা আগের তুলনায় ৭০ থেকে ৮০ শতাংশে ফিরিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইরানের উপতেলমন্ত্রী মোহাম্মদ সাদেঘ আজিমিফার দেশটির এসএনএন নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজিমিফার জানান, সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন প্রান্তের শোধনাগার, সঞ্চালন লাইন, তেল ডিপো এবং বিমান রিফুয়েলিং কেন্দ্রগুলো 'বারবার আক্রমণের' শিকার হয়েছে। এতে জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ইরান সরকার ইতোমধ্যে বিশেষ দল মোতায়েন করেছে। ধ্বংসস্তূপ পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপনের কাজ পুরোদমে চলছে। বিশেষ করে পারস্য উপসাগরের লাভান দ্বীপের তেল শোধনাগারটির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
উপতেলমন্ত্রী আরো বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী কাজ চললে আগামী ১০ দিনের মধ্যেই লাভান শোধনাগারের একটি অংশের কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।’
বিশ্লেষকদের মতে, তেল খাতের ওপর এই হামলা ইরানের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে দুই মাসের মধ্যে ৮০ শতাংশ সক্ষমতা ফিরিয়ে আনার এই ঘোষণা দেশটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।
সূত্র : আলজাজিরা
আরও পড়ুন
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
