২২ জনের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ২০:৩৯
বিশ্বকাপ শুরু হতে দুই মাস বাকি থাকতেই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি প্রাথমিকভাবে ২২ সদস্যের একটি তালিকা চূড়ান্ত করেছেন। দেশটির একটি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর চোট নিয়ে দলে কিছুটা উদ্বেগ তৈরি হলেও সেটি কিছুটা কমেছে। ক্লাবের হয়ে খেলতে গিয়ে তার ডান পায়ের লিগামেন্টে আঘাত লাগে। চিকিৎসকদের মতে, সুস্থ হতে তার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
এই পরিস্থিতিতে বিকল্প পরিকল্পনা সাজাচ্ছেন কোচ। রোমেরোর বিকল্প হিসেবে লিওনার্দো বালের্দিকে এগিয়ে রাখা হয়েছে। এছাড়া দলে জায়গা পাওয়ার দৌড়ে রয়েছেন মার্কোস সেনেসি ও ফাকুন্দা মেদিনা। চোট থাকা সত্ত্বেও রোমেরোকে চূড়ান্ত দলে রাখা হবে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে চোটের কারণে জুয়ান ফয়েথ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এতে করে রক্ষণভাগে পঞ্চম খেলোয়াড় হিসেবে জায়গা পাওয়ার লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে নিশ্চিত নামগুলোর মধ্যে রয়েছেন রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ ও বালের্দি।
পঞ্চম ডিফেন্ডার হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন সেনেসি, যিনি বর্তমানে ক্লাব ফুটবলে নিয়মিত খেলছেন। অন্যদিকে মেদিনা কিছুটা পিছিয়ে রয়েছেন, কারণ তিনি সর্বশেষ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন গত বছরের মাঝামাঝি সময়ে।
যাদের ডাক পাওয়া প্রায় নিশ্চিত
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুল্লি (অলিম্পিক মার্শেই);
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্তিয়েল (রিভার প্লেট), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (অলিম্পিক মার্সেই), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তালিয়াফিকো (লিওঁ);
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক আলিস্তার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেস (অ্যাথলেতিকো মাদ্রিদ), এজেকুয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো), থিয়াগো আলমাদা (অ্যাথলেতিকো মাদ্রিদ);
ফরোয়ার্ড: গুলিয়ানো সিমিওনে (অ্যাথলেতিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাথলেতিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে লোপেজ (পালমেইরাস)।
আরও পড়ুন
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- • স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে
- • হঠাৎ সাবস্ক্রিপশন চালু: ফেসবুক-হোয়াটসঅ্যাপ চালাতে দিতে হবে টাকা,
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
