১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০২:১০

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

জ্বালানি আমদানিতে দরপত্রের সময়সীমা কমানোর সিদ্ধান্ত

জ্বালানি আমদানিতে দরপত্রের সময়সীমা কমানোর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ২১:২৮

দেশের জ্বালানি সরবরাহ প্রক্রিয়া আরো দ্রুত ও কার্যকর করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি নিয়ে আসা হয়।

বৈঠক শেষে অর্থ মন্ত্রাণলয় থেকে জানানো হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দরপত্র প্রস্তুত ও দাখিলের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১০ দিন প্রদানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বশীল এক কার্মকর্তা জানান, দীর্ঘ সময়সীমার কারণে অনেক ক্ষেত্রে দ্রুত জ্বালানি সংগ্রহে জটিলতা তৈরি হয়। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং চাহিদার ওঠানামার প্রেক্ষাপটে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সরবরাহ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে দরপত্র প্রক্রিয়া সংক্ষিপ্ত করার প্রস্তাব আনা হয়। 

তিনি জানান, সময়সীমা কমিয়ে আনা হলে জ্বালানি আমদানির ক্ষেত্রে দ্রুততা বাড়বে, সরবরাহ ব্যবস্থায় গতিশীলতা আসবে এবং জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করা সহজ হবে।

আরও পড়ুন