১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৫:৫১

শিরোনাম
সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি মালয়েশিয়ার যাত্রা শেষে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে: আইনমন্ত্রী চালের বাজার স্থিতিশীল, মজুতেও নেই ঘাটতি: বাণিজ্যমন্ত্রী ২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭ দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে নতুন প্রকল্প দেশে প্রথমবার ফ্রি ট্রেড জোন গঠনের সিদ্ধান্ত, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

শাহবাগে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাসহ দুজন কারাগারে

শাহবাগে গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতাসহ দুজন কারাগারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২ মে, ২০২৬, ১৯:৩৭

রাজধানীর শাহবাগে নিষিদ্ধ সংগঠনের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগ নেতা ফারহান তানভীর নাছিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাসচালক রুবেল মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তার ফারহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

শনিবার (২ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই আসামিকে গ্রেপ্তারের পর আদালতের হাজতখানায় এনে রাখা হয়।

জামিন শুনানি না হওয়ায় তাদের আদালতে তোলা হয়নি। শুনানির জন্য আদালত আগামীকাল (রবিবার) দিন ধার্য করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফারহান তানভীর নাছিফ (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২০৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও সংগঠনের কার্যক্রম সচল রাখতে তিনি নেতা-কর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, আজ শনিবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠনের ২০-২৫ জন নেতা-কর্মী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে জড়ো হয়। এ সময় তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং 'কালো আইন' বাতিলের দাবিতে উসকানিমূলক স্লোগান দিচ্ছিল। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২০-২৫ জন পালিয়ে যায়। ​এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

আজ দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান। আটক রাখার আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম গতিশীল করতে এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে উসকানিমূলক স্লোগান দিচ্ছিল। তাদের জামিন দিলে স্থায়ীভাবে পলাতক হওয়ার সম্ভাবনা থাকায় এবং তদন্তের স্বার্থে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া মামলার রহস্য উদঘাটনে আসামিদের পুলিশ রিমান্ডে নেওয়ার প্রক্রিয়াও প্রক্রিয়াধীন।

আরও পড়ুন