জকসু নেতাকে থাপ্পড়, ছাত্রদল নেত্রীকে সাময়িক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে, ২০২৬, ০০:৫০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনডোর গেমসের ক্যারাম ফাইনালকে ঘিরে সৃষ্ট বিরোধের জেরে ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাইমকে থাপ্পড় মারার ঘটনায় হল সংসদের জিএস প্রার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। একই সঙ্গে পুরো ঘটনা তদন্তে তিন সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, ফাইনালে ওঠা একটি দলের সদস্যরা একই বিভাগের না হওয়ায় নিয়মভঙ্গের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় নেলী ক্রীড়া সম্পাদককে শারীরিকভাবে আঘাত করেন। ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে দুই দফা আল্টিমেটাম দেওয়া হয়। এরপর প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শিক্ষার্থী অন্য শিক্ষার্থীর ওপর সবার সামনে হাত তুলতে পারে না, এটি স্পষ্ট অন্যায়। প্রশাসন এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
আরও পড়ুন
- • পুলিশ প্রশাসনে রদবদল, বদলি হলেন ১২ কর্মকর্তা
- • যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল ও পারমাণবিক আলোচনায় নতুন অধ্যায়
- • আরও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বৃদ্ধি ২ হাজার ৫০৮ টাকা
- • ‘আলফা’ ট্রেলারে হৃত্বিক রোশনের চমক, ‘ওয়ার’ কানেকশনের ইঙ্গিত!
- • হ্যাটট্রিকের দিনেও বিতর্ক পিছু ছাড়ছে না মেসির
- • মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের তিন তেলবাহী জাহাজ
- • সংসদে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি, পরে ভুল স্বীকার করলেন এমপি
- • ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
- • মহারাষ্ট্রে একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
