খালি পেটে আনারস খাওয়া কি উপকারী? যা বলছেন বিশেষজ্ঞরা
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:২২
পুষ্টিগুণে ভরপুর টক-মিষ্টি ও রসালো ফল আনারস এখন সারা বছরই পাওয়া যায়। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে আনারস অনন্য হলেও, এটি খালি পেটে খাওয়া কতটা নিরাপদ তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। পুষ্টিবিদদের মতে, সঠিক নিয়মে আনারস খেলে শরীরের নানাবিধ উপকার হয়।
আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ‘সি’, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং বেটা ক্যারোটিন। এসব উপাদান দেহের পুষ্টির অভাব পূরণে কার্যকরী ভূমিকা পালন করে।
খালি পেটে আনারস খেলে কী হয়? পুষ্টিবিদদের মতে, সকালে খালি পেটে আনারস খেলে শরীরে পুষ্টির শোষণ ভালো হয়। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এটি কিছুটা অস্বস্তি তৈরি করতে পারে। সাধারণত সকালের নাস্তার পর ফল হিসেবে আনারস খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।
আনারসের নানাবিধ স্বাস্থ্যগুণ:
-
রোগপ্রতিরোধে: ভাইরাসজনিত ঠান্ডা-কাশি, জ্বর ও জন্ডিসের প্রকোপ কমাতে আনারস বেশ উপকারী। এটি নাক দিয়ে পানি পড়া বা গলা ব্যথার প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে।
-
দৃষ্টিশক্তি রক্ষায়: আনারসের বেটা ক্যারোটিন চোখের রেটিনা নষ্ট হওয়া (ম্যাক্যুলার ডিগ্রেডেশন) রোধ করে। নিয়মিত আনারস খেলে অন্ধত্বের ঝুঁকি প্রায় ৩০ শতাংশ কমে যায়।
-
ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধ: এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট দেহের কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, যা ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি কমায়।
-
হাড় ও দাঁতের সুরক্ষায়: হাড় মজবুত করতে এবং দাঁত ও মাড়ির সুরক্ষায় আনারস অত্যন্ত কার্যকর।
-
ত্বকের যত্নে: আনারসের ‘আলফা হাইড্রক্সি অ্যাসিড’ ত্বকের বলিরেখা দূর করে এবং ব্রণের সমস্যা কমিয়ে জেল্লা বাড়ায়।
তীব্র গরমে দেহকে সুস্থ ও রোগমুক্ত রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত খাদ্যতালিকায় আনারস রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
