২২ জুন ২০২৬, সোমবার, ০০:৩৭

শিরোনাম
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার

পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল

পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১ জুন, ২০২৬, ২৩:০৩

স্পেনের বিস্ময়বালক লামিনে ইয়ামাল বিশ্বকাপের মঞ্চে এক অনন্য ও ঐতিহাসিক রেকর্ড গড়েছেন। মাত্র ১৮ বছর বা তার কম বয়সে বিশ্বকাপের কোনো ম্যাচে উদ্বোধনী গোল (Opening Goal) করা ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার এখন তিনি। এর আগে এই অবিশ্বাস্য কীর্তি ছিল ফুটবল সম্রাট পেলের, যিনি ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ১৭ বছর বয়সে ওয়েলসের বিপক্ষে গোল করে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন।

​পেলের সেই কীর্তির দীর্ঘ ৬৮ বছর পর আবারও এক কিশোর তারকার পায়ে ফুটবল বিশ্বে নতুন ইতিহাস লেখা হলো। যে বয়সে সাধারণ ফুটবলাররা কেবল বিশ্বমঞ্চে খেলার স্বপ্ন দেখে, সেই বয়সেই ইয়ামাল বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে গোল করে কিংবদন্তি পেলের পাশে নিজের নাম তুললেন।

১৮-এর নিচে বয়সে করা স্পেনের এই নতুন স্বপ্নের নায়কের এমন পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগিয়ে দিয়েছে—বিশ্ব ফুটবল কি তবে আরও একজন কিংবদন্তির জন্ম দেখতে যাচ্ছে?

আরও পড়ুন