২২ জুন ২০২৬, সোমবার, ০৪:৪০

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

নির্বাসন শেষে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান, রয়টার্সের পূর্বাভাস

নির্বাসন শেষে ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান, রয়টার্সের পূর্বাভাস

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:০৫

দীর্ঘ নির্বাসিত জীবনের পর দেশে ফিরে মাত্র কয়েক মাসেই ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক ইতিহাস এবং রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।

গত বছরের আগস্টে রাজনৈতিক পরিবর্তনের পর ২৫ ডিসেম্বর দেশে ফেরার সময় তাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। ৬০ বছর বয়সী এই নেতা রয়টার্সকে জানান, তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন এবং দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই তার প্রধান লক্ষ্য।

আন্তর্জাতিক অংশীদারিত্ব পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বিনিয়োগের বৈচিত্র্য আনার কথা বলেছেন। এছাড়া দরিদ্র পরিবারের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি, পোশাক খাতের পাশাপাশি অন্যান্য শিল্পে গুরুত্ব দেওয়া এবং প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদে সীমাবদ্ধ রাখার প্রস্তাব করেছেন।

বর্তমানে তিনি সরাসরি দলের প্রার্থী নির্বাচন, কৌশল নির্ধারণ ও জোট আলোচনার তদারকি করছেন। সব মামলা থেকে খালাস পাওয়ার পর তিনি জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

আরও পড়ুন