সেমিফাইনাল নিশ্চিতে বাকি ৪ দলের সমীকরণ
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩:০৮
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ইতিমধ্যে নিশ্চিত করেছে দুই দল। সুপার এইটের গ্রুপ-১ থেকে দক্ষিণ আফ্রিকা ও গ্রুপ-২ থেকে ইংল্যান্ড উঠে গেছে শেষ চারে। বাদ পড়ে গেছে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। বাকি দুই সেমিফাইনালিস্ট হওয়ার লড়াইয়ে আছে চারটি দল। শেষ চারে যাওয়ার দৌড়ে টিকে আছে গ্রুপ-১ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত এবং গ্রুপ-২ থেকে নিউজিল্যান্ড ও পাকিস্তান। সেমিফাইনালের টিকিট পেতে শেষ ম্যাচে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নির্ভর করতে হবে বেশ কিছু সমীকরণের ওপর।
ইতিমধ্যেই শেষ চার নিশ্চিত করা ইংল্যান্ড আজও জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। হারলে গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ চারে ১ নম্বর গ্রুপের শীর্ষ দলকে পাবে ইংলিশরা। নিউজল্যান্ড জিতলে তো বটেই, এই ম্যাচ কোনো কারণে পরিত্যক্ত হলেও শেষ চার নিশ্চিত হবে কিউইদের।
নিউজল্যান্ড যদি হেরে যায়, তাহলেও সুযোগ থাকবে দলটির। পাকিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও নেট রান রেটের হিসাব-নিকাশেও সেমিফাইনালের টিকিট পেতে পারে কিউইরা। পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য ঝুলছে অন্যদের হাতে। আজ নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারালে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলেও পাকিস্তান বাদ পরে যাবে। নিউজিল্যান্ড হেরে গেলেই শুধু সুযোগ থাকবে পাকিস্তানের। শ্রীলঙ্কাকে হারিয়ে নেট রান রেটের হিসাব মেলাতে হবে দলটিকে।
এদিকে শ্রীলঙ্কা আগেই বাদ পড়ে গেছে। দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের টিকিট নিশ্চিত। শেষ ম্যাচে জিম্বাবুয়েকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে প্রোটিয়ারা। অন্যদিকে জিম্বাবুয়ে বাদ পড়ে গেছে প্রথম দুই ম্যাচ হেরেই। এ ম্যাচের সমীকরণ অনেকটাই সরল।
অঘোষিত কোয়ার্টার ফাইনালে রূপ নিয়েছে ম্যাচটি, যারা জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে। ম্যাচটি পরিত্যক্ত হলে নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
