২২ জুন ২০২৬, সোমবার, ০৪:১৫

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক ৪

দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ মার্চ, ২০২৬, ২২:২৮

নেত্রকোনার দুর্গাপুরে পৃথক অভিযানে ভারতীয় মদ ও নেশাজাতীয় ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান।

আটকরা হলেন ময়মনসিংহের আকুয়া এলাকার বাসিন্দা মো. শরিফ (২২), গৌরীপুর উপজেলার টেংগাপাড়া এলাকার বাসিন্দা মো. সাগর (২০), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভাদুয়া গ্রামের বাসিন্দা মো. আলমগীর (২৫) ও মো. ওমর ফারুক (২০)।

ওসি মো. কামরুল হাসান জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিরিশিরি এলাকায় প্রধান সড়কে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদসহ মো. শরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

অপরদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন