২২ জুন ২০২৬, সোমবার, ০৪:৩৭

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

গণমাধ্যমকর্মীদের ৫ দিনের ঈদ ছুটির দাবি বিএসআরএফের

গণমাধ্যমকর্মীদের ৫ দিনের ঈদ ছুটির দাবি বিএসআরএফের

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ০২:০০

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রে (গণমাধ্যমে) ৫ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।

রবিবার (৮ মার্চ) বিএসআরএফ-এর সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল এক বিবৃতিতে এ দাবি জানান। সংগঠনের দপ্তর সম্পাদক গৌতম চন্দ্র ঘোষ সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটি পাচ্ছেন। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু আগামী ১৭ মার্চ থেকে টানা ৭ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ২৩ মার্চ। কিন্তু ঈদে সংবাদপত্রে মাত্র ৩ দিনের ছুটি দেওয়া হয়, যা বৈষম্যমূলক।

তারা বলেন, এই সময়ে (ঈদের ছুটিতে) কোনো হকারও পত্রিকা বিক্রি করবেন না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য নোয়াবের কাছে দাবি জানান তারা।

আরও পড়ুন