২২ জুন ২০২৬, সোমবার, ০৭:৩২

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

পাবনায় অভিযান, শটগানসহ নারী গ্রেপ্তার

পাবনায় অভিযান, শটগানসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২৩:৫৩

পাবনা পৌর এলাকার কাচারীপাড়ায় অভিযান চালিয়ে শটগানসহ ফারহানা খন্দকার (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে র‍্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ (সিপিসি-২) পাবনার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ফারহানা খন্দকার জেলার সদর উপজেলার কাচারীপাড়া এলাকার মৃত কে এম শহিদুল ইসলামের মেয়ে এবং রকিব রানার স্ত্রী।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে কাচারীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফারহানা খন্দকারকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে তার কাছ থেকে একটি শটগান, একটি বন্দুকের বাট এবং একটি অস্ত্র তৈরির মেশিনারিজসহ একটি টুলবক্স উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়, উদ্ধার করা অস্ত্র ও গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন