২২ জুন ২০২৬, সোমবার, ০৫:৫১

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

বাবুগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

বাবুগঞ্জে ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ২০:০৭

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩২৬ পিস ইয়াবা ও ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ এনামুল হাওলাদার (৪৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তারকৃত এনামুল হাওলাদার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হাওলাদারকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৬ পিস ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে এনামুল হাওলাদার দীর্ঘদিন ধরে ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেপ্তারকৃত এনামুল হাওলাদারকে আদালতে সোপর্দ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান বলেন, ‘ঘটনাটি দলের জন্য অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন