রামপালে দুর্ঘটনা : খুলনায় নববধূসহ ৪ জনের দাফন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ১৬:৪৬
বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে খুলনার কয়রা উপজেলার একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় কয়রা উপজেলার নাকশা গ্রামের বাড়ির পাশের মাঠে নববধূ মার্জিয়া মিতু, তার ছোট বোন লামিয়া (১০) এবং দাদি রাশিদা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে মিতুর নানি আনোয়ারা বেগমের জানাজা জেলার দাকোপে অনুষ্ঠিত হওয়ার পর সেখানেই দাফন সম্পন্ন হয়েছে।
নিহতরা হলেন কয়রার নাকশা গ্রামের আব্দুস সালাম মোড়লের মেয়ে নববধূ মার্জিয়া মিতু, তার বোন লামিয়া, দাদি মৃত শামছুউদ্দিন মোড়লের স্ত্রী রাশিদা বেগম (৭৫) এবং নানী আনোয়ারা বেগম।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাতে মিতুর বিয়ে হয় মোংলা উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। বিয়ের পরদিন বৃহস্পতিবার সকালে নববধূ মিতু তার ছোট বোন, দাদি ও নানিকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন। ওইদিন বিকেল ৪টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বোলাই ব্রিজ এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটির সঙ্গে মোংলা থেকে আসা নৌবাহিনীর বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা নববধূ ও বরসহ স্বজনদের মোট ১৪ জন নিহত হন।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছালে নাকশা গ্রামসহ আশপাশের এলাকায় নেমে আসে গভীর শোক। নিহতদের বাড়িতে স্বজনদের কান্না ও আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে শোকের আবহে।
আরও পড়ুন
- • বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ মিশরের, ৩-১ গোলে বিধ্বস্ত নিউজিল্যান্ড
- • তেল সরবরাহ নিয়ে শঙ্কা, আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী দাম
- • তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর
- • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা
- • কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
