২২ জুন ২০২৬, সোমবার, ০৭:২২

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

খালিয়াজুরীতে বজ্রপাতে নিহত কৃষক

খালিয়াজুরীতে বজ্রপাতে নিহত কৃষক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ১৭:০৯

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে সুদিন সরকার ( ৪৩) নামের এক কৃষক নিহত হয়েছেন। 

শুক্রবার (১৩ মার্চ) সকালে নিজবাড়ির সামনে বজ্রপাতে মারা যান তিনি। নিহত কৃষক উপজেলার চাকুয়া গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার নিজবাড়ির সামনের হাওরে গরু নিয়ে যান সুদিন সরকার। এ সময় হঠাৎ ঝড়সহ বৃষ্টি শুরু হয়। ঝড় বৃষ্টির বাড়ার সাথে সাথে বজ্রপাত হলে আহত হন তিনি। পরে অন্য কৃষকরা তাকে উদ্ধার করে খালিয়াজুরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মো. নাদির হোসেন শামীম বলেন, ‘বজ্রপাতে সুদিন সরকার নামের এক কৃষক মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।’

আরও পড়ুন