২২ জুন ২০২৬, সোমবার, ০৪:৫০

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০

ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬, ০০:০২

ইরান ও মার্কিন-ইসরায়েলি জোটের মধ্যে চলমান যুদ্ধের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি সে দেশের উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের প্রথম সাত দিনে অন্তত ২০০ মার্কিন সেনা নিহত এবং ৩ হাজারেরও বেশি আহত হয়েছে।

ইরানি গোয়েন্দা কর্মকর্তাদের দাবি অনুযায়ী, তাদের প্রতিশোধমূলক অভিযানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চরম সংকটে পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে আমেরিকার ১৫৩টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং ২৩টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে। এছাড়া ৩৭টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার পাশাপাশি এই অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন অস্ত্রভাণ্ডারের প্রায় ৪৩ শতাংশ ইরান ধ্বংস করে দিয়েছে বলে ওই গোয়েন্দা কর্মকর্তা দাবি করেছেন।

সংবাদটিতে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর মার্কিন-ইসরায়েলি জোটের গুপ্তহত্যা চেষ্টার পর এই সংঘাতের সূত্রপাত ঘটে। এছাড়া দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় ১৭০ জন শিক্ষার্থীর নিহতের ঘটনায় ইরানজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। 

আরও পড়ুন