শাকিব খানের ‘রকস্টার’-এ অভিনয় করবেন পান্থ কানাই
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৬, ২১:৫৬
গত কয়েক বছরে শাকিব খানকে দেখা গেছে পুরোপুরি অ্যাকশনের মেজাজে। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া প্রতিটি ছবিটিতেই তাকে পাওয়া গেছে আলাদা রূপে।
শনিবার (২৮ মার্চ) অভিনেতার জন্মদিনে অন্তর্জালে মুক্তি পেয়েছে নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক, যেখানে আবারও নতুন রূপে হাজির হয়েছেন শাকিব।
পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরে রাস্তায় বসে আছেন শাকিব, পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স। সারা গায়ে ট্যাটু করা, পেছনে লেখা সিনেমার নাম ‘রকস্টার’।
জানা গেছে ছবিতে শাকিবের চরিত্রের নাম আগুন।
খবর, ছবিটিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে কণ্ঠশিল্পী পান্থ কানাইকে। এমনটা নিশ্চিত হওয়া গেছে ঘনিষ্ঠ সূত্রে।
এর আগে মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন এই কণ্ঠশিল্পী।
আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং এর মধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়ে গেছে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলাকে। এ ছাড়া শাকিবের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী।
ছবিটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
আরও পড়ুন
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
