২২ জুন ২০২৬, সোমবার, ০৭:১৯

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

বিজয়নগরে বজ্রপাতে প্রবাস ফেরত যুবকের মৃত্যু

বিজয়নগরে বজ্রপাতে প্রবাস ফেরত যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৬, ২৩:৫১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বজ্রাঘাতে আব্দুর রহমান (২৪) নামের প্রবাসফেরত এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর গ্রামের শিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের সীমনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুর রহমান স্থানীয় বাসিন্দা হেবজু মিয়ার বড় ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে প্রায় ৪ মাস আগে দেশে ফেরেন তিনি।

প্রত্যক্ষদর্শী প্রফেসর আলী আজম মীর জানান, হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বজ্রপাত। এসময় আব্দুর রহমান সড়কের পাশে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আক্তার খান জানান, দুর্ঘটনার কিছুক্ষণ আগেই আব্দুর রহমান পাশের একটি চায়ের দোকানে চা পান করে সেখানে দাঁড়িয়েছিলেন। আকস্মিক ঝড় ও বজ্রপাত শুরু হলে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড় থামার পরই এলাকাবাসী জানতে পারেন বজ্রপাতে আব্দুর রহমান মারা গেছেন।

বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
 
আরও পড়ুন