প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৬, ২৩:২২
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে দেশে এসে আটকে পড়া প্রবাসী কর্মীদের ভিসার মেয়াদ প্রয়োজন অনুযায়ী বাড়ানো হবে বলে আশ্বস্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (৩ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইনে প্রাণ হারানো বাংলাদেশি কর্মী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে তা আরও বাড়ানো হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে বলেন, প্রবাসী কর্মীরা যাতে নিরাপদে দেশে ফিরতে পারেন এবং প্রবাসে যারা অবস্থান করছেন তারা যেন সুরক্ষিত থাকেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে নিরবচ্ছিন্ন তৎপরতা চালানো হচ্ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে প্রবাসীদের স্বার্থ রক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার।
সংঘাতপূর্ণ এলাকায় প্রাণ হারানো বাংলাদেশিদের মরদেহ দেশে আনার বিষয়ে শামা ওবায়েদ জানান, এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে, যার মধ্যে ৩ জনের মরদেহ ইতিমধ্যে দেশে আনা হয়েছে। বাকিদের মরদেহ দ্রুততম সময়ে স্বজনদের কাছে পৌঁছে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অবৈধ পথে বিদেশ যাত্রা ও মানবপাচার প্রসঙ্গে প্রতিমন্ত্রী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, অবৈধভাবে মানবপাচারের শিকার হয়ে অনেক প্রবাসীকে প্রাণ দিতে হচ্ছে এবং অনেকে বিদেশের মাটিতে মানবেতর জীবন কাটাচ্ছেন। তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
আরও পড়ুন
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
