ঈদে আসছে না সালমানের সিনেমা 'মাতৃভূমি'
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল, ২০২৬, ২২:২০
বলিউড তারকা সালমান খানের নতুন ছবি ‘মাতৃভূমি’ নির্ধারিত সময়ে মুক্তি পাচ্ছে না। এর আগে ঈদুল আজহা উপলক্ষে ছবিটি আগামী ১৭ এপ্রিল মুক্তির কথা থাকলেও এবার তা পিছিয়ে যাচ্ছে।
এনডিটিভি বলছে, ছবিটি এখন আগস্টে, ভারতের স্বাধীনতা দিবস ঘিরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নতুন মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
বলা দরকার, ছবিটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’। নাম পরিবর্তনের পাশাপাশি ছবিতে কিছু সংশোধন আনা হচ্ছে বলেই মুক্তি পিছিয়ে গেছে বলে জানা গেছে।
২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা ও চীনা বাহিনীর সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া। ছবিটি নির্মিত হচ্ছে সালমানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মসের ব্যানারে।
ছবিতে সালমানকে দেখা যাবে কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে, যিনি সীমান্তে ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চিত্রাঙ্গদা সিং, অভিলাষ চৌধুরী ও অঙ্কুর ভাটিয়া।
প্রসঙ্গত, সর্বশেষ সালমান খানকে দেখা গেছে ‘সিকান্দার’ ছবিতে, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা।
আরও পড়ুন
- • রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, ১১ মাসে এনবিআরের আয় ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা
- • যুদ্ধবিরতির পরও কঠোর অবস্থানে ইসরাইল, লেবাননে সেনা মোতায়েন অব্যাহত থাকবে: নেতানিয়াহু
- • বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ মিশরের, ৩-১ গোলে বিধ্বস্ত নিউজিল্যান্ড
- • তেল সরবরাহ নিয়ে শঙ্কা, আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী দাম
- • তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর
- • সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা
- • কাতারের বৃহৎ গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫৪, নিখোঁজ ১৮
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
