আবারোও কি তীরে এসে তরী ডুববে আর্সেনালের?
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ১৫:৪৪
মৌসুমের শেষভাগে এসে আবারও ছন্দ হারিয়েছে আর্সেনাল। একের পর এক হতাশাজনক ফলাফলে শিরোপার দৌড় কঠিন হয়ে উঠেছে দলটির জন্য। সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথ-এর কাছে ২-১ ব্যবধানে হেরে বড় ধাক্কা খেয়েছে তারা।
এর আগে লিগ কাপের ফাইনাল হার এবং এফএ কাপ থেকে বিদায়ের কারণে সম্ভাব্য শিরোপার সংখ্যা কমে গেছে। এবার লিগেও হোঁচট খাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে মিকেল আর্তেতার দলের জন্য।
বর্তমানে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকলেও ম্যাচ বেশি খেলায় তাদের সুবিধা কমে এসেছে। ৩২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭০, আর দুই ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটি-র সংগ্রহ ৬১। ফলে ব্যবধান কার্যত অনেকটাই কমে গেছে।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বোর্নমাউথ। তরুণ খেলোয়াড় জুনিয়র ক্রুপির গোলে ১৭ মিনিটে লিড নেয় তারা। পরে পেনাল্টি থেকে সমতা ফেরালেও শেষ রক্ষা হয়নি আর্সেনালের। দ্বিতীয়ার্ধে আবার গোল করে জয় নিশ্চিত করে প্রতিপক্ষ।
সাম্প্রতিক চার ম্যাচে তিন হার দলটির আত্মবিশ্বাসেও প্রভাব ফেলেছে। এখন শিরোপার আশা টিকিয়ে রাখতে বাকি ম্যাচগুলোতে জয় পাওয়া ছাড়া বিকল্প নেই। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, যা নির্ধারণ করে দিতে পারে মৌসুমের ভাগ্য।
আরও পড়ুন
- • ঈদের আমেজে জবিতে শিক্ষক সমাজের মিলনমেলা
- • অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বাংলাদেশির
- • সৌদির বিপক্ষে স্পেনের ৪ গোল, সিজদায় লামিন
- • সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • পেলের ৬৮ বছরের পুরনো রেকর্ডে ভাগ বসালো লামিন ইয়ামাল
- • না ফেরার দেশে সাবেক এমপি মেরী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
