২২ জুন ২০২৬, সোমবার, ০৪:৩৬

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

ইসলামাবাদ সফর নিয়ে ওয়াশিংটনে বিশৃঙ্খলা সৃষ্টি

ইসলামাবাদ সফর নিয়ে ওয়াশিংটনে বিশৃঙ্খলা সৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২৬, ০০:৪৬

ইরানের সঙ্গে বহু প্রতীক্ষিত আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধিদলের ইসলামাবাদ যাত্রা নিয়ে ওয়াশিংটনে বিশৃঙ্খলা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রতিনিধিদলটি রওনা হয়েছে কি না, তা নিয়ে হোয়াইট হাউস ও প্রেসিডেন্টের বক্তব্যের মধ্যে স্পষ্ট কোনো মিল পাওয়া যাচ্ছে না, খবর বিবিসির।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টার কিছু পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘নিউইয়র্ক পোস্ট’কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে দাবি করেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার ‘এই মুহূর্তেই’ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ট্রাম্পের এই ঘোষণার পর ওয়াশিংটনের সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের মধ্যে তোলপাড় শুরু হয়।

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পরও ভাইস প্রেসিডেন্টের কার্যালয় বা হোয়াইট হাউস থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি। সাধারণত মার্কিন ভাইস প্রেসিডেন্টের মতো উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তা বিদেশ সফরে গেলে একটি ‘প্রেস পুল’ বা সাংবাদিক দল সঙ্গে থাকে, তবে এখন পর্যন্ত প্রেস পুলের কাছ থেকে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

গতকাল রোববার (১৯ এপ্রিল) হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছিলেন, জেডি ভ্যান্সের নেতৃত্বে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ আলোচক দলে থাকবেন। তবে ঠিক কখন তারা রওনা হবেন বা আলোচনার সময়সূচি কী হবে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

উদ্ভূত পরিস্থিতির স্পষ্টীকরণের জন্য ওয়াশিংটনের বিভিন্ন সরকারি দপ্তর ও কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি।

আরও পড়ুন