২২ জুন ২০২৬, সোমবার, ০৩:০১

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

কমলাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

কমলাপুর স্টেশনে ট্রেনে কাটা পড়ে নারী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২৬, ১৬:৪৮

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে উঠার সময় পা পিছলে পড়ে গিয়ে আসমা ভুঁইয়া (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত আসমা ভুঁইয়া দক্ষিণ খান মোল্লার টেক এলাকার মো. মমিনের স্ত্রী। 

মৃত আসমা ভুইয়ার মেয়ের জামাই সাইফুল জানান, সকালে তার শ্বশুর-শাশুড়ি মুন্সীগঞ্জ যাওয়ার উদ্দেশে দক্ষিণ খান বাসা থেকে ট্রেনে চড়ে কমলাপুর আসেন ।সেখান থেকে নারায়ণগঞ্জ হয়ে মুন্সীগঞ্জ যাওয়ার কথা ছিল। কমলাপুর থেকে আরেকটি ট্রেনে উঠার সময় পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা আছে।’ 

আরও পড়ুন