২২ জুন ২০২৬, সোমবার, ০১:৩৬

শিরোনাম
অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী

সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২৬, ০১:৫০

জাতীয় সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৯০ কোটি ৬০ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ২৮৯ কোটি ৯০ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বৈঠকে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ২২৬ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা অনুমোদন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ আইন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ আমন্ত্রণে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বৈঠকে যোগ দেন।

বৈঠকের শুরুতে বিগত ৩৬তম কমিশন বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং আগের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া বৈঠকে আলোচ্যসূচি উপস্থাপন করেন।

বৈঠকে বাজেটের বাইরেও সংসদ সচিবালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অবস্থা ও সেগুলোর কাজের গতি ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সংসদীয় কার্যক্রমকে আরো গতিশীল ও আধুনিকায়ন করার লক্ষ্যে বাজেট বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়।

আরও পড়ুন