২১ জুন ২০২৬, রবিবার, ১৪:২৬

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন

সৌদিতে চাকরি ও ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১০:৪৩

সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য এখন থেকে নির্দিষ্ট ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীন ডিজিটাল শ্রম প্ল্যাটফর্ম ‘কিওয়া’ এ সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।

স্থানীয় দৈনিক ওকাজের বরাতে জানা গেছে, এই বিশেষ ওয়ার্ক পারমিটের জন্য প্রতি আবেদনকারীকে ১০০ সৌদি রিয়াল ফি পরিশোধ করতে হবে।

সম্প্রতি কিওয়া প্ল্যাটফর্ম ব্যবসা প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন, প্রশিক্ষণ চুক্তি, কর্মীদের পদত্যাগ ও ভিসা সংক্রান্ত বিভিন্ন সেবা সহজ ও সুনির্দিষ্ট করতে একগুচ্ছ নতুন নীতিমালা প্রকাশ করেছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কিওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি প্রতিষ্ঠানভেদে ভিন্ন হবে। কোম্পানির আকার এবং ইউনিফাইড নম্বরের আওতায় নিবন্ধিত মোট কর্মকর্তা-কর্মচারীর সংখ্যার ভিত্তিতে এই ফি নির্ধারণ করা হবে। অর্থ পরিশোধে ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট নম্বর এবং কিওয়া ডিজিটাল ওয়ালেট ব্যবহার করা যাবে।

এছাড়া সৌদির জনপ্রিয় প্রশিক্ষণ কর্মসূচি ‘তামহীর’-এর চুক্তিগুলো এখন থেকে কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ইলেকট্রনিকভাবে নথিভুক্ত করা যাবে। তবে এসব প্রশিক্ষণ চুক্তি সৌদিকরণ নীতির আওতায় স্থানীয় কর্মী নিয়োগের হিসাবের মধ্যে গণ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্মীদের পদত্যাগ প্রক্রিয়াতেও আনা হয়েছে নতুন পরিবর্তন। নতুন নিয়ম অনুযায়ী, কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাত দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন, যদি ওই সময়ের মধ্যে নিয়োগকর্তা পদত্যাগ গ্রহণ বা স্থগিত না করে থাকেন।

এদিকে ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে কিওয়া জানিয়েছে, একবার ভিসা ইস্যু হয়ে গেলে তার তথ্য আর সংশোধন করা যাবে না। কোনো ভুল তথ্য থাকলে ভিসা বাতিল করে নতুন করে আবেদন করতে হবে।

সূত্র: গালফ নিউজ

প্রতিফলন/রাশ

আরও পড়ুন