২২ জুন ২০২৬, সোমবার, ১০:০৫

শিরোনাম
তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক শুরু, শ্রমবাজার ও বিনিয়োগে জোর অতিরিক্ত লাইসেন্সে বিপাকে পেট্রোল পাম্প মালিকরা সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য, জানালেন প্রতিমন্ত্রী মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় লালগালিচায় বরণ প্রধানমন্ত্রী তারেক রহমানকে মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক স্থান থেকে গৃহবধূ ও তরুণের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার পৃথক স্থান থেকে গৃহবধূ ও তরুণের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৫, ১৫:০৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থান থেকে এক গৃহবধূ ও তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, দু’জনই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। 

সোমবার (২০ অক্টোবর) সকালে আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া থেকে ইয়াসিন (১৮) নামের তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলতে বলতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে দাবি পরিবারের। 

অপরদিকে, উপজেলার ধরখার ইউনিয়নের রানীখার গ্রাম থেকে নাহিদা আক্তার (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নাহিদার স্বামী জাহেদ মিয়ার বাড়ি একই ইউনিয়নের ছতুরা শরীফ গ্রামে। তিনি দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকেন। পরিবারের ওপর অভিমান করে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন নাহিদা। 

আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুজনই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন