২১ জুন ২০২৬, রবিবার, ১৪:৩০

শিরোনাম
চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সালমান শাহ হত্যা মামলার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত

আজ ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি মেসির সামনে

আজ ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি মেসির সামনে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ২১:৩৮

ফুটবল ইতিহাসের অন্যতম মহানায়ক ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার এক সুবর্ণ সুযোগের সামনে দাঁড়িয়ে লিওনেল মেসি। কোনো ফাইনাল ম্যাচ নয়, বরং আজ আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটিতেই ম্যারাডোনাকে পেছনে ফেলে নতুন এক কীর্তি গড়তে পারেন এলএমটেন।

​বিশ্বকাপের মঞ্চে ডিয়েগো ম্যারাডোনা এবং লিওনেল মেসি—উভয়েরই বর্তমান অ্যাসিস্ট সংখ্যা সমান ৮টি। আজকের ম্যাচে লিওনেল মেসি যদি সতীর্থদের দিয়ে মাত্র একটি গোল করাতে পারেন (অ্যাসিস্ট করেন), তবেই তিনি এককভাবে হয়ে যাবেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা।

​মেসি বর্তমানে মাঠে যে পজিশনে খেলেন, সেখান থেকে নিখুঁত সব পাস ও অ্যাসিস্ট বের করা তাঁর জন্য খুব একটা কঠিন কাজ নয়। আর্জেন্টাইন শিবির থেকে পাওয়া সর্বশেষ সূত্র অনুযায়ী, মেসি সম্পূর্ণ ইনজুরি-মুক্ত এবং ফিট রয়েছেন। ফলে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই তাঁর মাঠে নামার প্রবল সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন