‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ২১:০৫
স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে কথা বলতে গিয়ে দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরেন নেইমার জুনিয়র।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, মাঠের পারফরম্যান্সের বাইরেও মেসি একজন অসাধারণ মানুষ। তার সঙ্গে একই দলে খেলতে পারাকে নিজের জন্য সৌভাগ্যের বিষয় বলেও উল্লেখ করেন তিনি। নেইমার জানান, এখনো তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় এবং মেসি তার অনুভূতির বিষয়টি ভালোভাবেই জানেন।
দুই ফুটবলারের বন্ধুত্বের শুরু বার্সেলোনায়। ২০১৩ সালে কাতালান ক্লাবে যোগ দেওয়ার পর মেসির সঙ্গে গড়ে ওঠে নেইমারের ঘনিষ্ঠ সম্পর্ক। পরে লুইস সুয়ারেজকে নিয়ে তারা গঠন করেন বিখ্যাত ‘এমএসএন’ আক্রমণভাগ, যা বিশ্ব ফুটবলের অন্যতম সফল ত্রয়ী হিসেবে পরিচিত। ২০১৫ সালে তাদের সম্মিলিত নৈপুণ্যে বার্সেলোনা ট্রেবল জয়ের কীর্তি গড়ে।
পরবর্তীতে ভিন্ন ভিন্ন ক্লাবে খেললেও তাদের ব্যক্তিগত সম্পর্ক অটুট থাকে। পরে পিএসজিতেও একসঙ্গে খেলার সুযোগ পান তারা। বর্তমানে দুজনই ভিন্ন ক্লাবে খেললেও বন্ধুত্বের বন্ধন আগের মতোই দৃঢ় রয়েছে।
এদিকে চলমান বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। গ্রুপ পর্বে দলের করা সব গোলেই তার অবদান থাকায় আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।
আরও পড়ুন
- • ছোট পর্দা থেকে বিশ্বজয়, শাহরুখের সাফল্যের ৩৪ বছর
- • হরমুজে জাহাজ চলাচল বাড়তেই কমল বিশ্ববাজারে তেলের দাম
- • ‘মাঠের বাইরেও অসাধারণ মানুষ’, মেসির জন্মদিনে নেইমারের আবেগঘন বার্তা
- • শহরে আসা শিক্ষকদের আবার গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী
- • ভেনেজুয়েলার পর এবার চিলিতে ৫.৫ মাত্রার ভূমিকম্প
- • ট্রাইব্যুনালে নিজেই সাক্ষী জেরা করতে চাইলেন পলক
- • নোয়াখালীর হোটেলে অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪
- • কাশ্মীরে পুলিশ স্টেশনে হামলার অভিযোগ, সেনাবাহিনীর ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা
- • ডেভিডের হ্যাটট্রিকে কাতারকে উড়িয়ে দিল কানাডা
- • মালয়েশিয়ার ২ হাজার বন্দিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- • কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- • বন্ধ কারখানাগুলোয় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশে প্রধানমন্ত্রীর
- • বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- • ফের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান
- • যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে সুইজারল্যান্ডে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান
- • চাপের মুখে সমঝোতায় ট্রাম্প, কেন যুদ্ধবিরতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র?
