এক কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৫১
বিপিএল শুরুর মাত্র একদিন আগে মালিকপক্ষ দল পরিচালনায় অস্বীকৃতি জানালে চট্টগ্রাম রয়্যালসের দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনিশ্চয়তার মধ্যে শুরু করা দলটিই শেষ পর্যন্ত হয়েছে রানার্সআপ।
টুর্নামেন্ট চলাকালে ক্রিকেটার ও কোচরা একাধিকবার বলেছেন, বিসিবি দায়িত্ব নেওয়ায় পারিশ্রমিক নিয়ে দুশ্চিন্তা কমেছে। ফলে তারা নির্ভার হয়ে খেলতে পেরেছেন। আসর শেষ হওয়ার ২৫ দিন পর বৃহস্পতিবার ক্রিকেটারদের বাকি অর্থ পরিশোধ করে বিসিবি।
এ সময় উপস্থিত ছিলেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবং বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
এবারের বিপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার নাঈম শেখ তার এক কোটি দশ লাখ টাকা বুঝে পেয়েছেন। এছাড়া শরিফুল ইসলাম, সাদমান ইসলাম এবং তানভীর আহমেদ নিজেদের পাওনা গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অবিশ্বাস্য যাত্রার স্মৃতিচারণ করে ইফতেখার রহমান মিঠু বলেন, টুর্নামেন্টের আগের দিন মালিকপক্ষ চিঠি দিয়ে জানায় তারা দল চালাতে পারবে না। দ্রুত দায়িত্ব নিয়ে হাবিবুল বাশারকে দলীয় পরিচালক করা হয়। ২৪ ঘণ্টার মধ্যে বিদেশি খেলোয়াড়সহ সব প্রস্তুতি সম্পন্ন করে দল মাঠে নামানো হয়েছিল।
তিনি আরও জানান, ক্রিকেটারদের আগেই ৫০ শতাংশ অর্থ পরিশোধ করা হয়েছিল। বৃহস্পতিবার বাকি অর্থ বুঝিয়ে দিয়ে সব পাওনা পরিশোধ সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুন
- • মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
