১৯ জুন ২০২৬, শুক্রবার, ০৫:৩২

শিরোনাম
‘সিক্সটিন হানড্রেড মাইল অফ কাঁচা রাস্তা’, সমালোচনার পর মুখ খুললেন এমপি জেবা চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নন্দিনী হত্যা মামলার দ্রুত বিচার হবে, আশ্বাস ত্রাণমন্ত্রীর গম চাষে তামাকের জমি ব্যবহারের পরিকল্পনা কৃষিমন্ত্রীর আড়াই বছরে জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড পিলারের নিচের মাটি নয়, সরানো হয়েছে নির্মাণকাজের অস্থায়ী রাস্তা: সড়ক ও রেলমন্ত্রী সংসদে মাথা ঝুঁকিয়ে প্রবেশ বা ত্যাগের প্রথা বাতিল করলেন স্পিকার

গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমেছে: জামায়াত আমির

গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমেছে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৪৫

গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে মন্তব্য করে প্রধান বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কয়েকটি গণমাধ্যম থেকে সাংবাদিকদের গণহারে চাকরিচ্যুতির খবর পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতের পথে বড় অন্তরায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে এগিয়ে নিতে ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকারকে আমরা সর্বাত্মক সহায়তা করব। তবে জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজ হলে জামায়াত ১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলবে এবং প্রয়োজনে জাতির স্বার্থে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে।”

তিনি আরও জানান, রাজনৈতিক হানাহানি বা মানবতার ক্ষতি হয়—এমন কর্মকাণ্ড থেকে সরকার ও বিরোধী দল উভয়কেই দূরে থাকতে হবে। প্রতিটি ভালো কাজে সরকার জামায়াতকে পাশে পাবে উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দল অহেতুক সংঘাত চায় না, তবে যেখানে প্রয়োজন সেখানে জনগণের অধিকার রক্ষায় রুখে দাঁড়াবে।

অনুষ্ঠানে ইফতারের আগে জামায়াত আমির বিভিন্ন টেবিলে ঘুরে এতিম ও আলেম-ওলামাদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। মাহফিলে দলটির বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন