সড়কে স্লিপ দিয়ে টাকা তোলা চাঁদাবাজি: হামিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:৪৪
সিটি করপোরেশন, পৌরসভা কিংবা শ্রমিক সংগঠনের নামে সড়কে স্লিপ দিয়ে টাকা তোলাকে স্পষ্ট ‘চাঁদাবাজি’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
ফেসবুক পোস্টে হামিম লেখেন, “সারা বাংলাদেশে স্লিপ দিয়ে সড়কে টাকা ওঠানো অবিলম্বে বন্ধ করতে হবে। যাতায়াত পথে যেখানে-সেখানে টাকা ওঠানো স্পষ্ট চাঁদাবাজি। বিশ্বের আটটি দেশ ঘুরেছি, কোথাও এমন অপসংস্কৃতি চোখে পড়েনি। তবে সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা মহাসড়কের নির্ধারিত টোল দেওয়ার বিষয়টি ভিন্ন।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জনবান্ধব পদক্ষেপগুলোর প্রশংসা করে তিনি লেখেন, “পরিবর্তন আসবেই। প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন ঈদের আগেই ফ্যামিলি কার্ড চালু হবে। তিনি নিজের নিরাপত্তার চেয়ে জনদুর্ভোগ কমানোকে গুরুত্ব দিচ্ছেন। ১৪টি গাড়ির পরিবর্তে মাত্র ৪টি গাড়ি নিয়ে চলাচল করছেন এবং রাস্তার দুই পাশে পুলিশ দাঁড়িয়ে থাকার প্রথা বন্ধ করেছেন।”
পোস্টের শেষে তিনি ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগান উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান সরকার এসব অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। ছাত্রদল নেতার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন
- • ইসলাম গ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আলোচনায় ব্রেকিং ব্যাড তারকা
- • টি–টোয়েন্টিতে বাংলাদেশের হতাশা, অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ
- • দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের
- • চলতি সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশ হওয়ার সম্বাবনা
- • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
- • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর যুদ্ধে ইরানকেই বিজয়ী মনে করেন ৯২% ইসরায়েলি
- • সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
- • মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী
- • প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে বন্ধ থাকবে মৌলভীবাজারের ৯২ চা বাগান
- • সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- • যানজট নিরসনে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- • চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ রেকর্ড
- • বেনজীর আহমেদকে ফেরত নিতে ৩০ দিনের সময় দিল সংযুক্ত আরব আমিরাত
- • দুবাইয়ে গ্রেফতার বেনজীর, সামনে দীর্ঘ প্রত্যর্পণ প্রক্রিয়া
- • সংসদে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী
- • বেনজীরকে দেশে ফেরাতে সক্রিয় দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাচ্ছে নথি
- • ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ছয়জন নিহত
