২১ জুন ২০২৬, রবিবার, ১৯:৩০

শিরোনাম
মামুনুল প্রসঙ্গের বক্তব্য মুছে দিলেন স্পিকার দেশে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ শনাক্ত ১,০৬৩ জনের মালয়েশিয়ার পথে রওনা হলেন প্রধানমন্ত্রী চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন: বিমানমন্ত্রী প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন আনছে সরকার দায়িত্ব নেওয়ার পর আজ, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বগুড়ার ৩ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর রোববার মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন সফর

চাঁদা না দেওয়ায় যুবদল অফিসে যুবলীগের হামলা

চাঁদা না দেওয়ায় যুবদল অফিসে যুবলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯ মার্চ, ২০২৬, ০০:১৩

ভোলার চরফ্যাশনে চাঁদা না দেওয়ায় দক্ষিণ আইচা থানা যুবদলের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৭ মার্চ) রাতে এ ঘটনায় আফসার নামে ইউনিয়ন যুবদলের এক নেতা গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে স্থানীয় তরমুজ চাষিদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে চরমানিকা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আফসারসহ কয়েকজন চাষি যুবদল কার্যালয়ে অবস্থানকালে অভিযুক্তরা সেখানে প্রবেশ করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আফসারের ওপর হামলা চালান এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করেন। আহত আফসার বর্তমানে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে উপস্থিত দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার অভিযোগ করেন, “থানা যুবদল অফিসের ভেতরে বসে থাকা অবস্থায় থানা যুবলীগের সদস্য নূরনবী মাতব্বরের নেতৃত্বে ২০-৩০ জন অতর্কিতে প্রবেশ করে। তারা ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আফসারের ওপর হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে।”

অভিযুক্তদের মধ্যে রয়েছেন থানা যুবলীগ সদস্য মো. নূরনবী মাতব্বর, আ. শহিদ ভুট্ট ও মো. রবিউলসহ ২০-৩০ জন। অভিযুক্ত নূরনবী মাতব্বর বলেন, আফসার তাদের গালিগালাজ করায় ক্ষিপ্ত হয়ে তারা এ হামলা করেছেন।

দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন